ঢাকায় প্রবেশ ও ত্যাগে মানা পুলিশের

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৪:২৭ পিএম

পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে নিষেধ করেছে পুলিশ বাহিনী।

রবিবার পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া) সোহেল রানা এই তথ্য জানান। তিনি জানান, পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে।

জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোন জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী সরকারি নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেয়া হচ্ছে না।

বাংলাদেশ পুলিশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য দেশের সকল নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত