ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১১:১৮ পিএম

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান হৃদয় (২২) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মুলাডুলি ইউনিয়নের খাঁপাড়া গ্রামের ডা. স্বপন হোসেনের ছেলে। হৃদয় বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর সালাম মালিথা বাপ্পি জানান, গত শনিবার রাত ৯টায় পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সন্ত্রাসী হামলায় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করা হয়। বাপ্পি মালিথা আরও জানান, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হৃদয়ের নানার বাড়ি। জমিজমা বিরোধের জের ধরে হৃদয়ের নানা-মামাদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেল আরোহী এসে হৃদয়ের বুকে গুলি করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, ঘটনাটি ঈশ^রদী থানার মধ্যে নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত