ঘূর্ণিঝড়ে সলোমন দ্বীপপুঞ্জে মৃত ২৭

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০২:৫৬ এএম

প্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় হ্যারল্ডের আঘাতে ২৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে আঘাত হানার পর গতকাল সোমবার ২১৫ কিলোমিটার বেগের ঝড়টি প্রতিবেশী ভানুয়াতু দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভানুয়াতুর সানমা প্রদেশ। এখানে হতাহতের খবর না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে দেখা গেছে, বহু ভবনের ছাদ উড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে রয়েছে। করোনা মহামারীর কারণে ৩ লাখ জনসংখ্যা অধ্যুষিত ভানুয়াতুতে আগেই জরুরি অবস্থা জারি ছিল। ধারণা করা হচ্ছে, করোনা আতঙ্কে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ফেরিতে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উত্তাল সাগরে ২৭ জন নিখোঁজ হয়।

পুলিশ জানিয়েছে, ফেরিতে ৭৩৮ আরোহী ছিল। নিখোঁজদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের জীবিত থাকার আশা তারা ছেড়ে দিয়েছেন। ভানুয়াতু রেডক্রসের প্রধান নির্বাহী জ্যাকুলিন ডি গেইলন্ড বলেন, ‘সানমায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত