নড়িয়া-সখিপুরে রোগীর কাছে ডাক্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৪:১৬ এএম

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ প্রতিশ্রুতি নিয়ে নড়িয়া ও সখিপুরের করোনা দুর্যোগে ঘরবন্দি মানুষের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র চালু করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নড়িয়া উপজেলা হাসপাতালের সামনে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ভ্রাম্যমাণ এ চিকিৎসাসেবা কেন্দ্র দুটির উদ্বোধন করেন। একটি টিম নড়িয়ায় ও অপরটি সখিপুর এলাকার চিকিৎসাসেবা প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধসহ চিকিৎসাসেবা দেবে। প্রতিটি টিমে দুজন চিকিৎসক ও দুজন নার্স সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবেন। নিচের মোবাইলে ফোন দিলেই রোগীর কাছে পৌঁছে যাবে ডাক্তার ও ওষুধ। মোবাইল নম্বরগুলো হলো ০১৭৮৮৭৩৬১৫১, ০১৭১৮৩৪৫৭৮৮ ও ০১৯১৭৭৭৭২৬৪।

ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা উদ্বোধনের সময় মন্ত্রী জেলার চিকিৎসকদের নিরাপত্তার জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস ও পিপিই সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদের কাছে হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত