রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়া এক যুবক পলাতক রয়েছেন।
মঙ্গলবার দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে খুঁজতে এলাকায় মাইকিং করছে পুলিশ।
পুলিশের উত্তরা বিভাগে এডিসি হাফিজুর রহমান রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে পুলিশ ওই যুবকের নাম পরিচয় প্রকাশ করেনি।
