ভারতে করোনা আক্রান্ত ৫৩৫১, মৃত ১৬৭

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৯:২৯ এএম

ভারতে লাগাম টেনে ধরা যাচ্ছে না করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের। দেশটিতে ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। মারা গেছে দেড় শতাধিক মানুষ।

এই সময় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫১ জন।

আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৭ বলে দ্য হিন্দুর লাইভ আপডেটে জানানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানায় আনন্দবাজার। এই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছে পাঁচজন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮২ হাজার ১১৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬৭ জন।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একদিনেই মারা গেছেন ১ হাজার ৮৫৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৮৪৪ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৮৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত