জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে নারায়ণগঞ্জ থেকে করোনাভাইরাসের উপসর্গ, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে পালিয়ে আসা এক যুবকককে আইসোলেশনে রাখা হয়েছে।
সেই সঙ্গে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
সিভিল সার্জন ডা. সেলিম মিয়া জানান, ২৪ ঘণ্টায় ঢাকা থেকে আসা ১৩ জন হোম কোয়ারেন্টাইনে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২ জন ও একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সেই সাথে রোগীর বাড়িসহ মোট ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রথমে ২৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই ২৫ জনের নেগেটিভ আসার পর ৩ জনের নমুনা পাঠানো হয়েছিল তাদের নমুনাও নেগেটিভ এসেছে।
নতুন ৮ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে এসব পরীক্ষার রিপোর্ট আসলে করোনা জীবাণু আছে কি না জানা যাবে। তবে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি।
