হাতীবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৯:৪৮ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় আহিমা বেগম আঁখি (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইয়াকুল ইসলামের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে উপজেলার উওর পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী সাইয়াকুল ইসলাম ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। গৃহবধূ আহিমা বেগম আঁখি পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার সরকারেরহাট এলাকার আমির হোসেনের মেয়ে বলে জানা গেছে।  

পুলিশ, আঁখি বাবা ও স্থানীয়রা জানান, দুই বছর আগে সাইয়াকুল ইসলাম ও আহিমা বেগম আঁখির বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে যৌতুকের জন্য প্রায়ই নিযার্তন করত স্বামী সাইয়াকুল ইসলাম এমন অভিযোগ আঁখির পরিবারের। মঙ্গলবার রাতে দম্পতির মধ্যে যৌতুক নিয়ে ঝগড়া হয়েছে বলে জানান স্থানীয় লোকজন। ঝগড়ার মাঝেই গৃহবধূ আহিমা বেগম আঁখিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর পরেই আঁখির স্বামীসহ ওই পরিবারের সবাই পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এদিকে মেয়ের বাবা আমির হোসেন এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা করেছেন।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নজির হোসেন বলেন, এ ঘটনায় মেয়ের বাবার একটি এজাহার পাওয়া গেছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত