করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিনড়ব পাড়া ও মহল্লায় ‘স্বেচ্ছা লকডাউনে’র হিড়িক পড়েছে। বিভিনড়ব গ্রামের পাড়া-মহল্লার রাস্তাঘাটের প্রবেশমুখে বাঁশ- গাছের বেড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টির মাধ্যমে অঘোষিত লকডাউন দেওয়া হচ্ছে। সামনে লিখেও দেওয়া হচ্ছে ‘লকডাউন’।
উপজেলার লেলাং, রোসাংগিরী, ধর্মপুর, নানুপুর, জাফতনগর, আব্দুল্লাহপুর, নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভার বিভিনড়ব স্থানে দেখা গেছে রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে এলাকা সুরক্ষার চেষ্টা চলছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রামের বাইরে যাবে না এবং অন্য গ্রামের কাউকে বিনা প্রয়োজনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানা যায়।
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট এলাকায় দেখা গেছে, এলাকাবাসী নিজ উদ্যোগে পাড়ার প্রবেশমুখে বাঁশ ও গাছের বেড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টি করেছে। সামনে লিখে দেওয়া হয়েছে ‘প্রবেশ নিষেধ’, ‘লকডাউন’। ওই এলাকার একজন বাসিন্দা বলেন, মহামারী থেকে বাঁচতে আমরা বাইরে থেকে কোনো লোক কিংবা ফেরিওয়ালা প্রবেশ না করার জন্য এলাকা লকডাউন ঘোষণা করেছি।
×
