সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রামের নিমড়বাঞ্চল প্লাবিত হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/১ পোল্ডার সংলগড়ব এলাকায় প্রায় একশ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক পরিবার।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই মধ্যরাতে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পানিতে তলিয়ে গেছে প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। তারা আরও জানান, ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সহস্রাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাঁধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
×
