নারায়ণগঞ্জ ফেরত যুবক করোনায় আক্রান্ত, ২০ বাড়ি অবরুদ্ধ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১০:৪৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ।

আক্রান্ত যুবকের বাড়ি সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের খালিশা বখশিপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি খাবার হোটেলে কর্মরত ছিলেন। গত ৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে ফিরে হোম কোয়ারেন্টিনে ছিলেন বলে জানান খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম‌¨ান জুয়েল চৌধুরী

সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ আরও জানান, ‘গত ৭ এপ্রিল ওই যুবকের করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে ফলাফল আসে আমাদের কাছে,ওই ফলাফলে করোনা পজিটিভ আসে। আক্রান্ত যুবককে বিশেষ ব্যবস্থায় বাড়ি থেকে সৈয়দপুর হাসপাতালে নিয়ে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

তিনি আরও বলেন,ওই যুবকের শরীরের করোনা সংক্রমণ মিলেও বর্তমানে তার শরীরে জ্বর, সর্দি, কাশি বা এ্যাজমার কোন উপসর্গ নেই। তবে তার শরীরে দুর্বলতা রয়েছে।’

খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, ‘খালিশা বকশীপাড়ার ৩৮ বছর বয়সী ওই যুবক গত ৬ এপ্রিল জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে সে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। শরীরে জ্বর থাকায় গত ৭ এপ্রিল  তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা।’

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান,‘সন্ধ্যায় ওই যুবকের শরীরের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ায় খবর জানান সিভিল সার্জন। তাৎক্ষণিক ওই যুবকদের বাড়িসহ আশাপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই যুবকদের সংস্পর্শে আসা লোকজকে শনাক্ত করণের কাজ চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত