করোনায় যুক্তরাষ্ট্রে আরও ১৭৮৩ জনের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৮:৫২ এএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কভিড-১৯) বৃহস্পতিবার আরও ১ হাজার ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বুধবারের রেকর্ড মৃত্যু থেকে ১৯০ জন কম বলে জানিয়েছে এএফপি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজার ৬৯১ বলে জানিয়েছে ওয়ার্ল্ডোমিটারস।

সিএনএন জানিয়েছে, নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন মারা গেছে। সেখানে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৭৮ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৭২৫ জন।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সতর্কতার সঙ্গে আশাবাদ জানিয়েছেন, মৃতের সংখ্যা বেশি হলেও হাসপাতালে ভর্তি কমতে থাকায় মার্কিনিরা গ্রীষ্মকালীন ছুটিতে যেতে পারবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহামারী বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের আশঙ্কায় রাতারাতি আমেরিকার সবকিছু উন্মুক্ত করে দেওয়া যায় না। তবে এটা গ্রীষ্মকালীন মাসগুলোতে সচল হতে পারে।

এদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত