বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলার দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল শেখের মৃত্যু হয়। গত বুধবার রাত ৮টার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পণ্ণ হয়েছে। নিহত বিপুল শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ওসি মীর শরীফুল হক সকালে এ প্রতিবেদককে বলেন, কয়েক শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রাত ৮টার দিকে ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করা হয়।
