করোনা মোকাবিলায় রোদ পোহানোর পরামর্শ ব্রিটিশ অধ্যাপকের

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১২:২১ পিএম

লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের উচিত খানিকটা সময়ের জন্য ঘর থেকে বের হয়ে রোদে বসা। যা করোনাভাইরাস ‘ধ্বংসে’ সাহায্য করে। এমন দাবি করলেন ব্রিটিশ ইমিউনোলজিস্ট পিটার ওপেনশ’।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক্সপেরিমেন্টাল মেডিসিনের এই অধ্যাপকের মতে, রোদ মারণঘাতী এই ভাইরাসের জিনগত উপাদান ধ্বংস করে দিতে পারে।

ডেইলি মেইল জানায়, শুক্রবার রাতে বিবিসির ‌‘কোশ্চেন টাইম’ অনুষ্ঠানে এই কথা বলছিলেন ওপেনশ’। একই সময়ে যুক্তরাজ্য সরকার ইস্টারের ছুটিতে জনগণকে ঘরে থাকার আহ্বান জানায়। পুলিশ সতর্ক করে বলে, যারা লকডাউনের নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে।

ওপেনশ’র মতে, জনগণের বোঝা উচিত বিজ্ঞানের অনুসরণ খুবই গুরুত্বপূণ। এমন কিছু কথা উচিত নয় যা সংক্রমণকে ছড়িয়ে দেয়। ঘরের বাইরে গিয়ে রোদ পোহানোকে তিনি ভুল কিছু মনে করেন না বলেই জানান।

আরও বলেন, সূর্য ভাইরাসের জন্য খুবই ভয়ংকর। এর জিনগত উপাদান ধ্বংস করে দেয়।

সাধারণত ইস্টার ছুটিতে দূরে কোথাও বেড়াতে যায় ব্রিটেনের মানুষ। এর মধ্যে নরফোক কোস্ট খুবই জনপ্রিয় স্পট। ওপেনশ’র অনুষ্ঠান চলাকালেই সেখানে না যেতে মন্তব্য করেন নর্দান আয়ারল্যান্ডের সেক্রেটারি ব্রান্ডন লুইস।

এ দিকে শুক্রবার যুক্তরাজ্যে করোনায় একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ৭৪ হাজার ৬০৫ জন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জনে। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত