আখাউড়ায় ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০২:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। শনিবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা আখাউড়া মোগড়া  ইউনিয়নের গঙ্গানগর  গ্রামের মা ও মেয়ে এবং আখাউড়া উওর ইউনিয়নের  একজন।

আখাউড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনে আখাউড়ায় মোট ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

মোগড়া ইউনিয়নের গঙ্গানগর, চরনারায়নপুর, ধরখার ইউনিযনের রাণীখার, আখাউড়া উত্তর ইউনিয়নের আমোবাদবাদ থেকে  ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

ফলাফলে আজ ৩ জন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের ব্রাহ্মণবাড়িয়া টিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

উল্লেখ্য, একই পরিবারের ৮ জন ঢাকা থেকে গ্রামের বাড়ি আখাউড়া মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে আসলে খবর পেয়ে গত বুধবার উপজেলা প্রশাসন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখেন এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শুভ্র রায়ের নেতৃত্বে ৫ জনের একটি টিম তাদের করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করেন। একইভাবে আমোবাদগ্রাম থেকেও নমুনা সংগ্রহ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত