রামপুরায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৫:৫৭ পিএম

রাজধানীর রামপুরায় বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ডিপিডিসি উলন গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল ৪ টার দিকে রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার পাশে ডিপিডিসি উলন গ্রিড উপকেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত