রংপুরে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তিনটার দিকে নগরীর নিউ জুম্মাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার রাফাত সিদ্দীকি রনি (৪০) দীর্ঘদিন মাদক কারবারে জড়িত। তিনি নগরীর পশ্চিম গণেশপুর এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন মহানগর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নগরীর নিউ জুম্মাপাড়ার ক্যাপ্টেন সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে হাতেনাতে ইয়াবা কারবাবি রাফাত সিদ্দীকি রনিকে আটক করা হয়।
তিনি জানান, তার কাছ ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
