দুমকিতে আরও একজন করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১২:১৭ এএম

পটুয়াখালীর দুমকিতে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার বিকেলে আইইডিসিআর থেকে প্রাপ্ত ৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৮ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ ধরা পড়েছে। নতুন আক্রান্ত নারী করোনাভাইরাস আক্রান্তে মৃত দুলাল চৌকিদারের পরিবারের সদস্য। 

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নুরুল মোমেন জানান, গত শুক্রবার মৃত দুলাল চৌকিদারের পরিবারের ৪ জনসহ মোট ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। রবিবার বিকেলে সিভিল সার্জন অফিস থেকে পরীক্ষার ফলাফল জানানো হয়। এতে প্রেরিত নমুনা পরীক্ষার রিপোর্টে ৮জনের নেগেটিভ ও এক নারীর পজেটিভ এসেছে।

আক্রান্ত নারীকে ওই বাড়িতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত