মাটিরাঙ্গায় ২৮ বস্তা সরকারি চালসহ আটক ১

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১০:২৯ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ২৮ বস্তা চালসহ আবুল হাসেম নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন ডিলার আব্দুল মুমিন।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার ববির নেতৃত্বে পুলিশ গোমতী থেকে এ চাল আটক করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দিন ভূইয়া জানান, পুলিশ গোমতী বলিচন্দ্র পাড়া এলাকায় আবুল হাসেমের বাসায় অভিযান চালিয়ে সরকারের বিক্রি নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ মূল্যের ২৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে ডিলার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মুমিনকে আটক করা যায়নি। আব্দুল মুমিন গোমতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের ছোট ভাই।

এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত