ঝিনাইদহে শহরে ৩ টি ফার্সেমী থেকে বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল ও নিষিদ্ধ কোম্পানির ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসীকে সীলগালা করা হয়।
অভিযানে ঝিনাইদহ জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
