নড়াইলে চাল চুরির অভিযোগে আ. লীগ নেতার কারাদণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১১:২০ পিএম

নড়াইল সদর উপজেলার হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চাল চুরির অপরাধে আসাদুজ্জামান মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে আসাদুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সদর উপজেলার চানপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে, বিষ্ণুপুর এলাকার চালের ডিলার এবং উপজেলার শাহাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ৩০ কেজির দাম নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ কেজি করে কম চাল দেয়ার অপরাধে আসাদুজ্জামান মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত