যশোরে কর্মহীনদের বিক্ষোভ

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১২:০৯ এএম

খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছেন করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা সকালে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলাকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত