চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের জনৈক মন্টু ম-লের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়। গত রবিবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। রবিবার রাতে পুলিশ সুপার জানান, রকেট লঞ্চার উদ্ধারের ঘটনাটি যশোরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্মাণশ্রমিকরা মাটি খোঁড়ার সময় লোহার শক্ত একটি বস্তু দেখতে পান।
×
