একসঙ্গে ৩ সন্তানের মা হলেন ফেরদৌসী

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৮:৩৭ পিএম

করোনার ভয়াবহতার মধ্যে পহেলা বৈশাখে একসঙ্গে তিন সন্তান জন্ম দিলেন নারায়ণগঞ্জের ফেরদৌসী আক্তার। মঙ্গলবার বেলা ১১টায় করোনাভাইরাসের কারণে মা এবং সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ঢাকার একটি হাসপাতালে ফেরদৌসী ৩ সন্তান জন্ম দেন। 

মা ও তিন বাচ্চা এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন অপারেশনকারী ডাক্তার কামরুন্নাহার। এ ডেলিভারিতে অপারেশন থিয়েটারে একসঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের ডাক্তার কামরুন্নাহার ও তার দুই ছেলে ডা. সাদ ও ডা. সামি।

ডাক্তার কামরুন্নাহার দেশ রূপান্তরকে বলেন, পহেলা বৈশাখে তিন বাচ্চা জন্ম দিয়েছেন সিদ্ধিরগঞ্জের বাসিন্দা ফেরদৌসী। তাদের দীর্ঘ ১০ বছর সংসার জীবনে এ প্রথম মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম হয়েছে। একসঙ্গে একটি পুত্র ও দুটি কন্যা সন্তানের মা হলেন তিনি। মা ও তিন বাচ্চা ভালো আছেন। একটি বাচ্চার ওজন কম হওয়ায় তাকে এনআইসিতে রাখা হয়েছে। ডেলিভারির সময় আমাকে সহযোগিতা করেছেন আমার দুই ছেলে ডা. সাদ ও ডা. সামি।

বৈশাখের প্রথম দিন একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়া ফেরদৌসী আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, কত বিস্ময় বেদনা জাগানিয়া দৃশ্য দেখছি প্রতিদিন। কত আর্তনাদ কত আহাজারি। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুখকর ধ্বনি বাচ্চার কান্না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত