গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৮:৫৬ পিএম

করোনা পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা মঙ্গলবার এক গনবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

মঙ্গলবার রাত ১০টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এই আদেশের বলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকেও এ জেলায় প্রবেশ করতে পারবেন না। এমনকি আন্তঃউপজেলা যাতায়াত এসময় সম্পূর্ন বন্ধ থাকবে বলেও ওই আদেশে জাননো হয়েছে।

এছাড়া জেলায় সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, দমকলকর্মি ইত্যাদি এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভুত থাকবে।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত