ভালুকায় একই পরিবারের চারজনের করোনা, এলাকা লকডাউন

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৯:৪০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একই পরিবারের চারজনের শরীরে করোনাভাইরাসের (কভিট-১৯) সংক্রমণ শনাক্ত করা হয়েছে। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে হবিরবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডুবালিয়া পাড়াকে লকডাউন করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত পরিবারের একজন (৪০) এলাকার ইউকো সলিউশন লি. নামের একটি চায়না কোম্পানির শ্রমিক। অন্যরা হলেন তার স্ত্রী (৩০), মা (৬০) ও ভাবি (২৮)।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত