চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার আলীডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শিবগঞ্জের জালমাছমারী গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তু শ্রেণির ছাত্রী জুঁই (১০) ও জুবাইয়ের হোসেনের ছেলে শিবগঞ্জ কচিকাঁচা বিদ্যানিকেতনের প্রম শ্রেণির ছাত্র ইমরান আলী (৯)।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম জানান, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জুঁই ও ইমরান পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে নদী থেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তারা মারা যায়।
ওসি জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
