শরীয়তপুরে আরও একজন ক‌রোনায় আক্রান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:১৫ পিএম

শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলায় আরও এক ব্য‌ক্তি ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই ব্য‌ক্তির বা‌ড়িসহ ১০‌টি বা‌ড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে

এ তথ্য প্রকাশ করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

তি‌নি জানান, জাজিরা উপজেলার আরও একটি রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং তা ক‌ভিড-১৯  পজিটিভ। আক্রান্ত ব্যক্তি কয়েক দিন আগে ঢাকা থেকে এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মু‌ঠো‌ফো‌নে জানান, গত ৭ এপ্রিল ঢাকা থে‌কে ৫৩ বছ‌রের এক ব্য‌ক্তি জা‌জিরা উপ‌জেলার জয়নগর ইউনিয়‌নের উত্তর কেবলনগর খানকা‌ন্দি এলাকায় আসেন।

১৩ এপ্রিল নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ১৫ এপ্রিল ওই ব্য‌ক্তির ফলাফল পজিটিভ এসেছে। তাই ওই ব্য‌ক্তির আশপা‌শের ১০টি বা‌ড়ি‌কে লকডাউন করা হ‌য়ে‌ছে এবং আক্রান্ত পরিবারটিকে সম্পন্ন আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে গত ৪ এপ্রিল সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ঢাকায় মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত