করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে বুহস্পতিবার নতুন করে সর্বোচ্চ আরও ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার ৬টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় একজন, টঙ্গীবাড়িতে একজন, লৌহজংয়ে ২ জন ও গজারিয়া উপজেলায় একজনের করোনা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে জেলায় সর্বমোট ২৪ জনের করোনা শনাক্ত হয়। আগের দিন বুধবার পর্যন্ত এ জেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
