নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসক মায়ের মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:০৬ পিএম

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক নারী মারা গেছেন। বুধবার রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ষাটোর্ধ্ব কোহিনূর বেগম। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫।

বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত কোহিনূর বেগম ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক মিনারা সিকদারের মা। 

জেলা স্বাস্থ্য বিভাগ কোহিনূর বেগমের মৃত্যু নিশ্চিত করে জানায়, তিনি আগে থেকে কিডনিজনিতসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে নিয়‌মিত ডায়ালাইসিস করানো হতো। কিন্তু করোনা আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তির পর সেখানে তিনি ডায়ালাইসিস করতে পারছিলেন না। বুধবার রাত ৯টার দিকে ওই হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত