অর্থদণ্ড প্রাপ্ত নেতাকে কারণ দর্শানোর নোটিস

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১০:৪৭ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় অর্থদণ্ড প্রাপ্ত ও ডিলারশিপ বাতিল হওয়া আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার স্থানীয় এমপি একাব্বর হোসেনের বাসভবনে এক সভায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয়। জানা গেছে, গত সোমবার মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাদ্যবান্ধব কর্মসূচির ওই ইউনিয়নের ডিলার আশরাফুল আলম বাচ্চু কার্ডধারী দুস্থদের ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চালের দাম নিলেও ২৭২৮ কেজি করে চাল দেন।

এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবদুল মালেক দুল্যাবেগম বাজারে ওই ডিলারের দোকানে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ডিলার বাচ্চুকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তার ডিলারশিপ বাতিল করেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত