বরগুনায় সাংবাদিক করোনা আক্রান্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৮:২৬ এএম

বরগুনার একটি উপজেলা সদরের এক সাংবাদিক করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হলেন। আক্রান্ত ওই সাংবাদিক বরগুনার একটি উপজেলা প্রেসক্লাবের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরগুনার একটি উপজেলার একজন সংবাদকর্মীর করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত ওই সাংবাদিক বর্তমানে নিজ বাসায় রয়েছেন।

সিভিল সার্জন হুমায়ুন শাহিন বলেন, করোনা আক্রান্ত ওই সাংবাদিক এখন তার বাসায় আছেন। এখন পর্যন্ত তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে তার অবস্থার অবনতি হলে প্রয়োজনে হাসপাতালে নেওয়া হবে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বরগুনা যে সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন, তিনি করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পরও অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। তাই সাধ্য অনুযায়ী তাদের সবার তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে।

এছাড়াও তার সংস্পর্শে আসা তালিকার বাইরে থাকা ব্যক্তিদের মাইকিং করে হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার জন্য নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানান।

ইতোমধ্যে ওই সাংবাদিকের বাড়িসহ আশপাশের একাধিক বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত