মেষ : ঠিকাকাজে ব্যস্ততা বাড়বে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আয় বাড়তে পারে।
বৃষ : ডায়াবেটিস ও ঠান্ডা বাড়তে পারে। নৌ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। বিদেশ যাওয়ার কথা পাকা হবে।
মিথুন : স্ত্রীর আয় বাড়তে পারে। পেটের পীড়া বর্তমান থাকবে। দেহে আঘাত ও রক্তপাতের আশঙ্কা আছে।
কর্কট : প্রকাশ্য প্রতিপক্ষ কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে শেষ পর্যন্ত পরাস্ত হবে। স্ত্রীর দেহে অস্ত্রোপচার হতে পারে।
সিংহ : রোগ ও ঋণ ভয় বর্তমান থাকবে। স্ত্রীর জন্য অর্থ খরচ বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। পেটে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। শিল্প ও খেলাধুলায় বাধা আসবে।
তুলা : বাড়িতে ঝগড়া বা মারপিট হতে পারে। গাড়িতে দুর্ঘটনা যোগ আছে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
বৃশ্চিক : স্বল্প ভ্রমণে বিপদ যোগ আছে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। হাতে বা ডান কানে ব্যথা লাগতে পারে।
ধনু : ঠিকাকাজে অর্থ আয় বাড়বে। সংসারের ঝগড়া এড়িয়ে চলুন। ঋণের টাকার জন্য ঝামেলা হতে পারে।
মকর : ভ্রমণে গায়ে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। মাথার আঘাত থেকে সতর্ক থাকুন। ঠান্ডা রোগ থেকে সাবধান থাকুন।
কুম্ভ : ব্যয় বাড়বে। ভ্রমণ থেকে বিরত থাকুন। হাসপাতালে ভর্তির সম্ভাবনা আছে।
মীন : ব্যাংকের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। পায়ের গাঁটের ব্যথা বাড়তে পারে।
