চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:৫৮ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সরাইপাড়ার ওই বাসিন্দা নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার রোগীর করোনা শনাক্ত হয়। আজ শুক্রবার সকালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম জেলার এই পর্যন্ত ৩৩ রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৫ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত