করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে সৃষ্ট অচলাবস্থায় দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ দিতে আওয়ামী লীগের কমিটির ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, ইতিমধ্যে সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ ওঠায় এই ‘ত্রাণ কমিটি’র কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। এক্ষেত্রে দলীয় কমিটি যেন স্থানীয় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করে এ ব্যাপারে সরকারকে নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
টিআইবি বলছে, জাতির ক্রন্তিলগেড়ব সব ধরনের রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবার সর্বাত্মক অংশগ্রহণ জরুরি। দেশের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী চুরি ও আত্মসাৎসহ বিভিনড়ব ধরনের দুর্নীতি এবং দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তাতে এই দলীয় ‘ত্রাণ কমিটি’ কার্যত কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করবে তা নিয়ে সংশয় থাকাটা স্বাভাবিক।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের এ সংকটকালে সবচেয়ে বেশি বিপনড়ব অবস্থায় আছেন হতদরিদ্র জনগোষ্ঠী। এর সঙ্গে যুক্ত হয়েছেন করোনা সংক্রমণের কারণে সৃষ্ট অচলাবস্থায় বেকার হয়ে যাওয়া মানুষ। এদের সবার কাছেই সরকারি সহায়তা পৌঁছাতে হবে। এক্ষেত্রে দলীয় বিবেচনা বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতিবিরোধী অবস্থানসহ এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা ঘোষণা করেছেন। আমরা আসবস্ত হতে চাই যে, সরকারপ্রধানের এই অবস্থান ত্রাণ তৎপরতার ক্ষেত্রে কঠোরভাবে প্রতিফলিত হবে। নতুন যে দলীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাদের দায়িত্বশীল অংশগ্রহণ হতদরিদ্রদের তালিকা তৈরিতে ইতিবাচক ভ‚মিকা তখনই পালন করতে পারে যখন তারা দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকতে পারবেন।
ইফতেখারুজ্জামান বলেন, ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি প্রশাসনকে এই কর্মকাণ্ড মনিটরিংসহ মূল ভ‚মিকা পালনের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলীয় ত্রাণ কমিটির ভ‚মিকা যেন স্থানীয় প্রশাসনকে সহায়তা করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনোভাবেই যেন এটা প্রশাসন যন্ত্রের ওপর দলীয় প্রভাব বিস্তার করে অনিয়মের মহোৎসব করার প্লাটফর্মে পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের অনিয়মের অভিযোগই প্রশাসন সক্রয়ভাবে বিবেচনা করে এবং দলীয় পরিচয় বিবেচনা না করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে এটাই আমরা প্রত্যাশা করি।
