করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের কাউন্দিয়া এলাকার ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার জাতীয়ভাবে করোনা আপডেটে বিষয়টি জানিয়েছে আইইডিসিআর।
ব্রিফিং এ বলা হয় নিহতের বাড়ি সাভারের কাউন্দিয়া ইউনিয়নে হলেও তিনি অসুস্থতা বোধ করায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং তিনি ঢাকাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
উল্লেখ্য, সাভার থেকে এখন পর্যন্ত যে কজনের নমুনা পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ৪ জনের পজিটিভ রেজাল্ট এসেছে এবং বাকিদের নেগেটিভ। করোনা আক্রান্ত ৪ জনেরই চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে অনেকটা সুস্থের দিকে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা মিঠু।
