করোনায় মুন্সীগঞ্জে লেবুর হালি ১২০ টাকা!

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:৩২ এএম

করোনায় সীমিত আকারে বসা মুন্সীগঞ্জ শহরের প্রধান বাজারে গতকাল শনিবার ১২০ টাকা দরে এক হালি লেবু বিক্রি হয়েছে। গত শুক্রবারও হালিপ্রতি লেবু বিক্রি হয়েছে ১০০ টাকা দরে। আর করোনা আতঙ্কের আগে বাজারে এক হালি লেবু কেনা যেত ২৫ টাকা থেকে ৩৫ টাকার মধ্যে। বাগমামুদালী পাড়া এলাকার বাসিন্দা শেখ মো. রতন জানান, গতকাল বেলা ১২টার দিকে তিনি বাজারের সবজি বিক্রেতা রফিক মিয়ার কাছ থেকে এক হালি লেবু কিনেন। এ সময় বিক্রেতা রফিক ওই এক হালি লেবুর দাম রাখেন ১২০ টাকা।

ওই ক্রেতা বলেন, লেবু মিশ্রিত গরম পানি খেলে করোনা থেকে রক্ষা পাওয়া যায়, স্থানীয়দের মধ্যে এমন জনশ্রুতি রয়েছে। এতে আগের তুলনায় বাজারে লেবুর চাহিদা বেশি রয়েছে। তাছাড়া রাজধানীর কারওয়ান বাজার থেকে অন্যান্য সবজিসহ লেবুর সরবরাহ তুলনামূলক কম। এতে খুচরা বাজারে বেশি দামে লেবু বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত