সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কৃষকের পাকা ধান কেটে দিল তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার সকাল থেকেই তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিনের জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ছাত্রলীগ কর্মীরা জনান, উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিন করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তার পাকা ধান কাটতে পারছিলেন না। এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের ৩০জন নেতাকর্মী কৃষক ছমির উদ্দিনের ২ কিয়ার জমির পাকা ধান কেটে দেন।
এ সময় ধান কাটায় অংশ নেন উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা প্রতিক হাসান নবী, মবিন নুর আহমেদ, সুদীপ তালুকদার মুন, সাফিজ আহমেদ, তানভীর আহমেদ, আহমেদ জুয়েল, দীপায়ন দাস দীপ্ত, পুলক তালুকদার প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ জানান, ছাত্রলীগ যে কোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবিলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারণে তার পাকা ধান কাটতে পারছে না। তাই আমরা নেতাকর্মীরা ধান কাটার সরঞ্জাম নিয়ে তার ধান কেটে দিই। যে কোন কৃষকের এমন সমস্যায় আমরা এগিয়ে যাব।
