করোনা প্রতিরোধী গলার মালা বিক্রি, প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম

রাজধানীতে করোনাভাইরাস প্রতিরোধী গলার মালা বিক্রির অভিযোগে টিপু সুলতান (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তারের পর লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে রাজধানীর মৌচাক মার্কেটের সামনে থেকে ভ্রাম্যমাণ আদালত তাকে গ্রেপ্তার করে। পরে, ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে ১,০০০০০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টিপু সুলতান ‘ভাইরাস শাট আউট’ নামে একটি প্রোডাক্ট বিক্রি করছিলেন। তিনি G Mama নামের একটি অনলাইন পেইজ থেকে পণ্যটির বিজ্ঞাপনও দিতেন।

এই পণ্যটি গলায় মালার মতো করে একবার পরলে এক মাস পর্যন্ত করোনা ভাইরাস তার ৩ ফুটের মধ্যে আসতে পারবে না বলে প্রচার চালাতেন প্রতারক টিপু সুলতান। অনেকে তার প্রচারে প্রলুব্ধ হয়ে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে পণ্যটি ক্রয়ও করেছেন। 

টিপু সুলতানের কাছ থেকে ৫০ পিস ‘ভাইরাস শাট আউট’ জব্দ করে রমনা থানায় জমা দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত