বাসায় বসে পাওয়া যাবে প্রাভার চিকিৎসা সেবা

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১০:১৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণের সময়ে রোগীদের সেবা  নিশ্চিতে একগুচ্ছ টেলিমেডিসিন প্রযুক্তি চালু করেছে প্রাভা হেলথ। বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে চিকিৎসা পরামর্শ পদ্ধতি চালু করেছে তারা।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাভা হেলথ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর জন্য নিবেদিত বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে প্রাভা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগীরা। এই পদ্ধতিতে রোগী এবং চিকিৎসক দুই পক্ষই ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রাভা হটলাইন (১০৬৪৮) নম্বরে কল করতে পারবেন আগ্রহীরা।

স্ক্রিনিং কলের পাশাপাশি, সব রোগীদের জন্য ভিডিও পরামর্শ সেবাও দিচ্ছি প্রতিষ্ঠানটি। প্রয়োজনে প্রাভার কর্মীরা বাসা থেকে নমুনা সংগ্রহ করবেন, পৌঁছে দেবেন ওষুধও।

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী সিল্ভানা সিনহা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে রোগীদের বাড়িতে থেকেই চিকিৎসা সেবা নিতে উৎসাহিত করছি আমরা। চিকিৎসা পরামর্শর পাশাপাশি ইমেজিং এবং বহির্বিভাগের অন্যান্য সেবা চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো প্রকার পরীক্ষার প্রয়োজনে প্রাভার কর্মীরা রোগীর বাসা কিংবা নির্ধারিত ঠিকানায় গিয়ে নমুনা সংগ্রহ করবেন। বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রাভার সহযোগী হিসেবে কাজ করছে সহজ ডটকম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত