বের হওয়ার অনুমতি পাচ্ছে স্পেনের শিশুরা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১২:২৩ এএম

করোনার কারণে মার্চের মাঝামাঝি থেকে ঘরবন্দি স্পেনের শিশুরা চলতি মাসের শেষ থেকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২৭ এপ্রিল থেকে শিশুদের ঘরে থাকার বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। বদ্ধ ঘরে টানা অবস্থানে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হতে পারেÑ সে কারণেই তাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছে স্পেনের সরকার। বার্সেলোনার মেয়র আদা কলাউ কয়েক দিন আগে শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছিলেন। ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে স্পেনের ২০ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; শনাক্ত আক্রান্তের সংখ্যাও পৌঁছেছে দুই লাখের কাছাকাছি।

গত শনিবার ব্রিফিংয়ে সানচেজ বলেছেন, স্পেন করোনাভাইরাসের সবচেয়ে খারাপ সময় অতিক্রম করলেও সতর্কতায় বিন্দুমাত্র ঢিল দেওয়া যাবে না। স্পেনে সতর্ক অবস্থার মেয়াদ ৯ মে পর্যন্ত বাড়াতে পার্লামেন্টের সমর্থন চাইবেন প্রধানমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত