ত্রাণে অনিয়মের অভিযোগে আরও ৯ জনপ্রতিনিধি বরখাস্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৩:৫৮ এএম

ত্রাণ বিতরণে অনিয়মসহ অন্য অভিযোগে আরও ১২ জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

ইউনিয়ন পরিষদের তিনজন চেয়ারম্যান এবং নয়জন সদস্যকে বরখাস্ত করে গতকাল রবিবার আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের আটজন চেয়ারম্যান এবং ১৬ জন সদস্যসহ মোট ২৪ জন জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত হলো।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখদুম কবীর তন্ময়, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বড় মহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা, বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান এবং ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারী অনিয়মের দায়ে বরখাস্ত হয়েছেন।

এছাড়া নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রনি বেগম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন চৌধুরী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুনকে বরখাস্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত