২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত নেই

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১১:৪৩ পিএম

চট্টগ্রামের ফৌজদারহাট বিআইডিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার কারো শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে জেলার বাইরে ফেনীতে একজনের করোনা অস্তিত্ব শনাক্ত হয়েছে। 

সোমবার রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের বিআইটিআইডি-তে ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি। সবার রির্পোট নেগেটিভ। তবে জেলার বাইরে ফেনীতে এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তার বয়স ৩৫ বছর।

এদিকে, বর্তমানে বিআইটিআইডির আইসোলেশন ওয়ার্ডে সোমবার ছয়জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে চারজন করোনা আক্রান্ত।

অপরদিকে, চট্টগ্রামের জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ৩২জন, এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ২৬জন। 

সোমবার পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৫৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ৭১ জনের। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৯জন। বাকিগুলো চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলায়।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে  পাঁচজন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত