হোম কোয়ারেন্টাইন না মানায় ঢাকা ফেরত পরিবারকে জরিমানা

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৬:১১ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হোম কোয়ারান্টাইন না মানায় সদ্য ঢাকা ফেরত একটি পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যানি গ্রামের নিরঞ্জন দাসের পুত্র নেহার দাস ও তার পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে পালনের শর্ত না মানায় ৫শ টাকা জরিমানা করে করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। 

উপজেলা নির্বাহী কর্মকতা মো. সফি উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল উপজেলার নেহার দাস স্বপরিবারে ঢাকার মিরপুর থেকে তার গ্রামের বাড়ি কল্যানি গ্রামে আসেন। হোম কোয়ারেন্টাইন না মেনে পরিবারের লোকজন যত্রতত্র যাতায়ত করছিল। গ্রামের লোকজন করোনা মোকাবেলায় গঠিত ইউনিয়ন কমিটি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা আমলে না নেওয়ায় পরিবারটিকে জরিমানা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলে দিরাই থানার ওসি কে এম নজরুল, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সিএ মোশাররফ হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত