হাওরে স্বেচ্ছাশ্রমে ধান কাটছে কৃষকলীগ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৬:৫৭ পিএম

সুনামগঞ্জে করোনা পরিস্থিতিতে হাওরে কৃষকদের ধান কাটার শ্রমিক সংকটে কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের খরচার হাওরের লালপুর গ্রামের কৃষক নাজমুল হাসানের বোরো ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। 

এসময় ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য হাসান লিটন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদ, লালপুর গ্রামের বাসিন্দা কৃষক কামাল আহমদ, কামরুল হাসান প্রমুখ।

জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার বলেন, একদিকে আগাম বন্যার আশঙ্কা অন্যদিকে লকডাউনের কারনে সুনামগঞ্জে হাওরে ধান কাটার শ্রমিক নেই । এমন পরিস্থিতিতে হাওরে লক্ষাধীক কৃষক বিপাকে, সময়মতো ফসল ঘরে তুলতে না পারলে করোনা পরিস্তিতির চেয়ে ভয়াবহ বিপদ হবে হাওরে ।তাই এমন বিপদে কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের সাহায্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ হাওরের পাকা বোরোধান জমিতে না রেখে দ্রুত কেটে তোলার অনুরোধ করেন। পাশাপাশি করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সতর্কভাবে চলাচল ও সাবান দিয়ে হাত-পা  ধোয়ার অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত