ডাক্তার ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা বন্ধ করা হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারের রিপোর্টে হবিগঞ্জে ১০ জন করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আদনান আরেফিন, নার্স উম্মে কবীর নাজমিন নাহার রয়েছেন। তাই ভাইরাসটির সংক্রমণ রোধে আগামী শনিবার পর্যন্ত জরুরি বিভাগসহ হাসপাতালের সব সেবা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডাক্তার, নার্সসহ সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
ডা. আনিসুর রহমান বলেন, লাখাই উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক লোক ব্যবসা-বাণিজ্য ও চাকরির কারণে ঢাকা ও নারায়ণগঞ্জে অবস্থান করেন। ইতিমধ্যে একজন করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
