ঝিনাইদহের শৈলকূপায় ত্রাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে বেশ সংখ্যক লোকজন। বুধবার দুপুরে শৈলকূপা উপজেলা পরিষদের সামনে তারা এ কর্মসুচি পালন করে।
এ সময় তারা জানান, শৈলকূপার ঝাউদিয়া আশ্রয়ণ প্রকল্পে ৩২০টি হত দরিদ্র পরিবার ভ্যান চালিয়ে ও দিন মজুর খেটে সংসার চালাতো। লকডাউনের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে। খুব কষ্টে তাদের দিন কাটছে।
তাদের অভিযোগ, এখানে বসবাসরত পরিবারগুলো এ পর্যন্ত কোন সরকারি ত্রাণ পায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তাদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে কর্মসূচী তুলে নেয় তারা।
