মৌলভীবাজারে নতুন ২ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৯:৪২ এএম

মৌলভীবাজারে  নতুন ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন তৌহীদ আহমদ।

তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে ২ জনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে তারা কোন এলাকার তা এই মুহূর্তে প্রকাশ করা যাবে না। তাদেরকে আইসোলেশনে নেওয়া হবে এবং যারা তাদের কাছাকাছি এসেছিলেন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, এর আগে মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। যাদের মৃতদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষার পর জানা যায় তারা করোনায় আক্রান্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত