মোহনগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০২:২৩ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মিলন বর্মণ (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিলন বর্মণ পৌরশহরের দৌলতপুরের হেমচরন বর্মণের ছেলে। মোহনগঞ্জ পৌর শহরে পোদ্দার পট্টিতে মিলন জুয়েলার্স নামে তার একটি স্বর্ণের দোকান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, অতিরিক্ত ধানবোঝাই ওই ট্রাকটি দ্রুতগতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। চালকে ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত