রংপুরে বাঁশভর্তি ট্রাকে মিলল ২৫ কেজি গাঁজা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৩:০৫ পিএম

রংপুরে বাঁশবোঝাই ট্রাকের ভেতর থেকে ২৫ কেজি গাঁজা জব্দসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার গভীর রাতে র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা মোড়স্থ সাইদ বেকারির সামনে রংপুর থেকে লালমনিরহাটগামী হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হিলালীপাড়ার আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও নাসিরাবাদ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে বাবু (৩৪)।

র‍্যাব জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদক সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দেশের উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা থেকে সু-কৌশলে বিভিন্ন পণ্য বোঝাইকৃত ট্রাকের মধ্যে করে মাদকের বড় চালান এনে অন্যান্য জেলা ও উপজেলায় পাইকারী সাপ্লাই দিতেন।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত